২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে ক্রীড়া সংগঠকদের সংহতি

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। বৃহস্পতিবার বিকালে শাহবাগে যান তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ক্লাব কর্মকর্তা, কোচ ও আম্পায়াররা সংহতি জানান।

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বিওএর সহ-সভাপতি মিজানুর রহমান মানু, বাফুফের সহ-সভাপতি বাদল রায়, বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বিসিবির বর্তমান কমিটির সদস্য গাজী আশরাফ হোসেন লিপু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন্নাহার ডানা, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, শূটার সাবরিনা সুলতানা প্রমুখ এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।