শুরুতেই রহমতগঞ্জের হার
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে রহমতগঞ্জ এমএফএস। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত রহমতগঞ্জকে।
ভিক্টোরিয়ার জয়ের নায়ক সেলিম রেজা। দ্বিতীয় ও ২৩ মিনিটে দলের দুটো গোলই তার।
শেষ মুহূর্তে রহমতগঞ্জের একমাত্র গোলদাতা আতিক।
