২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু ফরাশগঞ্জের

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

৫৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পিন্টু দাস।

এর আগে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগের স্পন্সর প্রিমিয়ার ব্যাংকের পরিচালক মঈন ইকবাল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।