২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াই

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড। শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগের প্রথম দিনে ইতালির সেরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ স্কটল্যান্ডের সেল্টিক। খেলা হবে সেল্টিকের মাঠে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Feb 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

অন্য ম্যাচে স্পেনের ভ্যালেন্সিয়া স্বাগত জানাবে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে। দুটো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

সেল্টিক অপেক্ষাকৃত কম শক্তিশালী হলেও সতর্ক না থেকে উপায় নেই প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। কারণ গ্রুপ পর্বে ঘরের মাঠে মহাশক্তিধর বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল সেল্টিক।

জুভেন্টাসের জন্য স্বস্তির কথা, সেরি-আ ও ইতালিয়ান কাপ মিলিয়ে টানা তিন ম্যাচে হার ও ড্রয়ের পর সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়েছে তারা।

ভ্যালেন্সিয়া-পিএসজি লড়াইয়ে কাউকে এগিয়ে রাখার উপায় নেই। তবে সর্বশেষ পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পিএসজিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবেই।