২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার নতুন কোচের খোঁজে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের মঙ্গলবার জাতীয় দলের কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার কথা থাকলেও লুডউক ডি ক্রুইফ কয়েকটি নতুন শর্ত দেয়ায় বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তার ওপরে ক্ষুব্ধ। এসব শর্ত মেনে তাকে আনার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। বাফুফে কর্মকর্তারা বরং অন্য কাউকে কোচের দায়িত্ব দেয়ার চিন্তা-ভাবনা করছেন।

এক জনের জীবন-বৃত্তান্তও বাফুফের হাতে রয়েছে। ডাচ বংশোদ্ভূত এক বেলজিয়ান বাংলাদেশের কোচ হতে আগ্রহী। তিনি এখন ইয়েমেনের কোচ। বাফুফে চাইলেই তিনি ঢাকায় চলে আসবেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য এখনো ডি ক্রুইফকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ ব্যাপারে মঙ্গলবার বাফুফের সিদ্ধান্ত তার জানানোর কথা।