শিরোপা জিততে ব্যর্থ নাদাল
দীর্ঘ সাত মাস পর কোর্টে ফিরে, একটিও সেট না হেরে ফাইনালে চলে গিয়েছিলেন। কিন্তু চিলিয়ান ওপেনে শিরোপা জিততে পারেননি রাফায়েল নাদাল।
রোববার এককের ফাইনালে আর্জেন্টিনার হোরেসিও জেবালোস ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন তাকে। এরপর আরেক আর্জেন্টাইন হুয়ান মোনাকোর সঙ্গে জুটি বেঁধে দ্বৈতের ফাইনালেও হেরে যান নাদাল। ইতালির পাওলো লরেঞ্জি-পতিতো স্তরেস জুটি ম্যাচটি জিতেছে ৬-২, ৬-৪ গেমে।
চ্যাম্পিয়ন হতে না পারলেও হতাশ নন ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। তিনি বলেন, “শিরোপা জিততে পারিনি ঠিকই, তবে এক সপ্তাহ ধরে খেলতে পারাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”
