২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন পার্সির নৈপুণ্যে ম্যান ইউর জয়

রবিন ফন পার্সির নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলের জয়ে শিরোপা দৌড়ে অনেকখানি এগিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

২৬ খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ম্যান ইউ। সমান খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে চেলসি।

রোববার ১৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রায়ান গিগস। গোলটির স্থপতি রবিন ফন পার্সি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফন পার্সি লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউ।

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই সফল হতে পারেনি। দলকে টানা তৃতীয় জয় এনে দেয়া ফন পার্সির লিগে এটি ১৯তম গোল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সুয়ারেজের গোল ১৭টি।