ক্ষুদে বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত প্রজন্ম চত্বর
প্রজন্ম চত্বর থেকে: ‘আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে।’
মঞ্চ থেকে বঙ্গবন্ধুর এমন ভাষণ ভেসে আসতেই থমকে দাঁড়ায় প্রজন্ম চত্বর। যে যেখানে ছিল, সেখানেই দাঁড়িয়ে কান পাতে ভাষণের দিকে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণ জাগিয়ে তোলো আন্দোলনকারীদের। ফিরে যায় মুক্তিযুদ্ধের সেই সময়ে, সেই চেতনায়।
দুপুর ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর ঐতিহসিক এ ভাষণ দিতে মঞ্চে আসে ৬ বছরের ক্ষুদে এক আন্দোলনকারী অপূর্ব। পুরো নাম তাসিনি তাজওয়ার অপূর্ব। কণ্ঠ তার শাণিত সীমাহীন। বলে যাচ্ছে অকপটে ঠিক বঙ্গবন্ধুর মতোই। একটানা শেষ করলো পুরো ভাষণটি।
তাসিনের কণ্ঠে যখন ভেসে এলো, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, জয় বাংলা, ঠিক তখনই জ্বলো উঠলো পুরো প্রজন্ম চত্বর।
ছড়িয়ে গেয় জয় বাংলার তীব্র ধ্বনি। ক্ষুদে এক বঙ্গবন্ধুকে পেয়ে আন্দোলনে ফিরে পেলো নতুন উদ্যম। যে উদ্যম এবার ফাঁসির রায় আদায় করেই যেনো ক্ষান্ত হবে।