২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির হার

আগের দুই ম্যাচে ড্র করা ম্যানচেস্টার সিটি এবার হেরে গেছে। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছে সাউদাম্পটন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

৭ ও ২২ মিনিটে জেসন পানচন ও স্টিভেন ডেভিসের গোলে ২-০তে পিছিয়ে পড়া ম্যান সিটিকে সমতায় ফেরানোর স্বপ্ন দেখিয়েছিলেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো, ৩৯ মিনিটে গোল করে।

তবে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মিডফিল্ডার গ্যারেথ ব্যারির আত্মঘাতী গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রবার্তো মানচিনির দল।

ম্যান সিটি হেরে গেলেও জয়ের ধারায় ফিরেছে আগের চার ম্যাচের তিনটিতে ড্র ও অন্যটিতে হেরে যাওয়া চেলসি। ঘরের মাঠে উইগান অ্যাথলেটিককে ৪-১ গোলে হারিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের চার গোলদাতা রামিরেস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, এডেন হ্যাজার্ড ও মার্কো মারিন।

জিতেছে আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পারও। আর্সেনাল ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও টটেনহ্যাম ২-১ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে।

হেরে গেলেও ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।

চেলসি (৪৯ পয়েন্ট) তৃতীয়, টটেনহ্যাম (৪৮) চতুর্থ এবং আর্সেনাল (৪৪) আছে পঞ্চম স্থানে।