রানার গ্রুপ গলফে করন চ্যাম্পিয়ন
রানার গ্রুপ অ্যামেচার গলফ প্রতিযোগিতার শিরোপা জিতেছেন ভারতের করন তাউঙ্ক। শনিবার শেষ রাউন্ডে পারের সমান স্কোর করেন তিনি।
চার রাউন্ড মিলিয়ে করণের স্কোর মিলিয়ে ২৮১, যা পারের চেয়ে ৭ স্ট্রোক কম।
২৮৮ স্কোর করে রানারআপ হয়েছেন বাংলাদেশের সজীব আলী। তৃতীয় ও চতুর্থ স্বাগতিক দলেরই মোহাম্মদ সাগর এবং মোহাম্মদ নাজিম।
মহিলাদের দলগত ইভেন্টে নাসিমা আখতার শিবা এবং অরুণীকে নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল শিরোপা জিতেছে। পারের চেয়ে ২৭ স্ট্রোক বেশি খেলে, ৩১৫ স্কোর করেছেন তারা।
লুনা সরকার এবং ফাতেমা মতিউরকে নিয়ে গড়া বাংলাদেশ ‘বি’ দল রানার্সআপ হয়েছে।
