২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে আবার হারালো মোহামেডান

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি লেগেও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান জিতেছে ১-০ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবারের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে।

এই জয়ের সুবাদে শেখ জামাল এখন পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে পঞ্চম স্থানেই।

অন্যদিকে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে চতুর্থ স্থানে। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান তৃতীয়।

প্রথম লেগে শেখ রাসেলকে ৩-১ গোলে হারানো মোহামেডানের জয়ের নায়ক তপু বর্মণ। ৫৪ মিনিটে মারুফ আহমেদের ফ্রি কিক শেখ রাসেলের ডিফেন্ডার বোজান প্যাট্রিক বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের বক্সের মধ্যে ফেলেন। সুযোগটি কাজে লাগিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তপু।

মুক্তিযোদ্ধার বিপক্ষে ২৭ মিনিটের সময় শেখ জামালকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার ইমানুয়েল অরিয়াচুকু। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন আরেক নাইজেরীয় সানডে সিজোবা।