ক্রীড়া সাংবাদিকদের মানব বন্ধন
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মানবন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা।
শনিবার বিকেল ৪টায় শতাধিক ক্রীড়া সাংবাদিক ব্যানার ও ফেস্টুন হাতে অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর দশ মিনিট মানববন্ধন করেন।
মানব বন্ধনে যোগ দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়-কর্মকর্তারাও। এছাড়া ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অনেক ক্রীড়া সংগঠক।
রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা শেষে মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন ক্রীড়া সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ প্রমুখ।
