২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দাবার বাছাইয়ে জিয়া চ্যাম্পিয়ন

বিশ্বকাপ দাবার বাছাই পর্বে (এশিয়ান জোনাল দাবা) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জিয়া ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে এই শিরোপা জিতেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জিয়া আগামী আগস্টে নরওয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল খেলার যোগ্যতা অর্জন করেছেন।

শুক্রবার শেষ রাউন্ডের খেলায় জিয়া শ্রীলংকার অনিরুদ্ধকে হারিয়েছেন।

সাত পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার রিফাত সাত্তার রানার-আপ এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ তৃতীয় স্থান হয়েছেন।

মহিলা বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। তাই তিনিও বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

লিজাই বাংলাদেশের প্রথম মহিলা দাবাড়–, যিনি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। লিজা ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে এই শিরোপা জিতেছেন।