২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় নাইজেরিয়া-বার্কিনা ফাসো ফাইনাল

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে বার্কিনা ফাসো ও নাইজেরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Feb 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

সেমিফাইনালে এবারের প্রতিযোগিতার অন্যতম চমক বার্কিনা ফাসো চারবারের চ্যাম্পিয়ন ঘানাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে।

অন্য সেমিফাইনালে মালির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে নাইজেরিয়া।

রোববার জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে ফাইনাল হবে। তার আগের দিন পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঘানা ও মালি।