রানার গ্রুপ গলফে বাংলাদেশ ‘এ’ দল চ্যাম্পিয়ন
রানার গ্রুপ অ্যামেচার গলফ প্রতিযোগিতার দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
পারের চেয়ে ৫ স্ট্রোক কম খেলে ২৮৩ স্কোর করে ‘এ’ দলকে শিরোপা এনে দিয়েছেন মোহাম্মদ নাজিম এবং সজীব আলী।
মোহাম্মদ সাগর এবং মোহাম্মদ লিটনকে নিয়ে গড়া বাংলাদেশ ‘বি’ দল পারের চেয়ে ৩ স্ট্রোক কম খেলে ২৮৫ স্কোর করে রানার্সআপ হয়েছে।
ভারতের উদয়ন মানে এবং করন তাউঙ্ক পারের চেয়ে ১ স্ট্রোক কম খেলে ২৮৭ স্কোর করে তৃতীয় হয়েছেন।
ব্যক্তিগত বিভাগেও বাংলাদেশের আধিপত্য চলছে। পারের চেয়ে ৫ স্ট্রোক কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন সজীব আলী ও করন তাউঙ্ক। সাগর দ্বিতীয় এবং নাজিমের অবস্থান তৃতীয়।
