২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের জরিমানা

রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

গত ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলা চলার সময় রেফারির দিকে তেড়ে যান মুক্তিযোদ্ধার বলবয় মামুন।

মুক্তিযোদ্ধার স্ট্রাইকার মোহাম্মদ ইউসুফও রেফারির দিকে তেড়ে যাওয়ার তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।


এছাড়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক ও সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টু মাঠে প্রবেশ করায় দুজনকেই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।


৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে খেলা চলার সময় বিজেএমসির ইভেন্ট ম্যানেজার জি এম হায়দার রনিও রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন। লিগের বাকি ম্যাচগুলোতে তাকে স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।