২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার গ্রুপ গলফে সাগর শীর্ষে

রানার গ্রুপ অপেশাদার গলফ প্রতিযোগিতায় প্রথম দিন শেষে ব্যক্তিগত বিভাগে শীর্ষে আছেন বাংলাদেশের মোহাম্মদ সাগর। বুধবার তিনি পারের চেয়ে ৪ শট কম খেলেছেন। তার স্কোর ৬৮।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পারের চেয়ে ২ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন ভারতের করন তাউঙ্ক (৭০ স্কোর)। পাকিস্তানের ওয়াসিম রানা (৭১ স্কোর) পারের চেয়ে ১ শট কম খেলে তৃতীয় স্থানে।


বাংলাদেশের দুই গলফার মোহাম্মদ নাজিম এবং সজীব আলী পারের সমান শট খেলে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন।


এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, ভুটান, ইরান, নেপাল ও শ্রীলঙ্কার গলফাররা অংশ নিচ্ছেন।