২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার ফেডারেশনে নির্বাচনের প্রয়োজন নেই

আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। তবে বুধবার একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেয়ায় নির্বাচনের প্রয়োজনই পড়ছে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিজউদ্দিন রফিজ পরবর্তী সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন।


সহ-সভাপতির দায়িত্ব পাচ্ছেন মাহবুবুর রহমান শাহীন, কাউসার মোল্লা, আবদুল মান্নান ও লায়লা নূর।

দুই যুগ্ম-সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা) ও আমিরুল ইসলাম। কোষাধ্যক্ষ রেজাউল হক বাদশা।

সদস্য হবেন জি এম রেজাউর রহমান, মোখলেসুর রহমান, নার্গিস অ্যানি, নাজিমউদ্দিন জুলিয়র, জ্যোতিন্দ্রনাথ বিশ্বাস, বদিউজ্জামান বদু, তপন চন্দ্র, আমজাদ হোসেন, সানিয়াত খান বাপ্পা, খোকন মিরাজুল ইসলাম, আসলাম মোরশেদ, রাবেয়া খাতুন, সেলিম মিয়া, আবদুল হামিদ ও গোলাম মোস্তফা।


মাহবুবুর রহমান শাহীন এবং এম বি সাইফের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু দুজনই এই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।