২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ফেব্রুয়ারি হকি দলের দিল্লি যাত্রা

বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে অংশ নিতে আগামী ১৩ ফেব্রুয়ারি রওনা দেবে বাংলাদেশ দল। ঢাকা থেকে বিমানে কলকাতায় যাওয়ার পর সেখান থেকে ট্রেনে দিল্লিতে যাবেন খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আর্থিক সমস্যার কারণে সড়ক পথে কলকাতায় যাওয়ার কথা ছিল জাতীয় দলের। হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুস সাদেক ঢাকা-কলকাতার বিমানের টিকেটের টাকা দিচ্ছেন। এর ফলে খেলোয়াড়রা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।

এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “সাদেক ভাই এগিয়ে আসায় জাতীয় দলের ভ্রমণ-ঝামেলা অনেকখানি কমে যাচ্ছে।”

১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, চীন, ফিজি, ওমান ও স্বাগতিক ভারত। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।