২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের স্বস্তির জয়

আগের তিন ম্যাচে দুটি ড্র ও একটি হার থমকে দিয়েছিল জুভেন্টাসকে। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ইতালিয়ান সেরি আ’য় শিয়েভোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Feb 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

ঘরের মাঠে নাপোলিও ২-০ গোলে হারিয়েছে কাতানিয়াকে। তবে হেরে গেছে রোমা, ইন্টার মিলান ও লাৎসিও।

স্বাগতিক রোমা ৪-২ গোলে ক্যালিয়ারি এবং দুই অতিথি ইন্টার ও লাৎসিও ৩-১ ও ৩-২ গোলে হেরে গেছে যথাক্রমে সিয়েনা ও জেনোয়ার কাছে।


২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে জুভেন্টাস শীর্ষস্থান ধরে রেখেছে। পরের তিনটি স্থানে আছে নাপোলি (৪৯ পয়েন্ট), লাৎসিও (৪৩) ও ইন্টার (৪০)।


৩৪ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান অষ্টম।