২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-শেখ রাসেলের জয়, মুক্তিযোদ্ধার ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র জয় পেলেও ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং শেখ রাসেল ৪-৩ গোলে বিজেএমসিকে হারিয়েছে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই শেখ রাসেল। ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

মুক্তিযোদ্ধা, বিজেএমসি, ব্রাদার্স ও আরামবাগের সংগ্রহ যথাক্রমে ১৫, ১২, ৮ ও ৬ পয়েন্ট।

আরামবাগের বিপক্ষে আবাহনীর জয়ের নায়ক লাকি পল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ ও ৭২ মিনিটে দুটি গোলই এই নাইজেরীয় স্ট্রাইকারের।

শেখ রাসেলের হয়ে দুই গোল করেছেন হাইতির স্ট্রাইকার সনি নর্দেও। বিজয়ী দলের অন্য গোল দুটি জাহিদ হোসেন ও তারিক আল জানাবির।

বিজেএমসির তিন গোলদাতা এলিটা কিংসলে, তখলিস আহমেদ ও ইসমাইল বানগুরা।