২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ঘণ্টা পেছাল বিপিএলের খেলা

সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলাগুলো শুরু হবে আগের সময়ের চেয়ে এক ঘণ্টা পরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 07:40 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

এর কারণ ব্যাখ্যায় বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শকদের ‍সুবিধার কথা বিবেচনা করে খেলা এক ঘণ্টা পেছানো হয়েছে।”

সূচি অনুযায়ী সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ দুপুর আড়াইটা ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল।

নতুন সূচিতে দিনের প্রথম ম্যাচ বেলা সাড়ে ৩টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা  সাড়ে ৭টায় শুরু হবে।

সোমবারের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে বরিশাল বার্নার্সের বিপক্ষে খেলবে খুলনা রয়েল বেঙ্গলস।