ম্যান ইউর জয়, চেলসির হার
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জিতলেও হেরে গেছে চেলসি।
শনিবার ফুলহ্যামের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যান ইউ। ৭৯ মিনিটে জয়সূচক গোলদাতা ওয়েইন রুনি।
তবে টানা তিনটি ড্রয়ের পর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-২ গোলে হার মেনেছে চেলসি।
৪১ মিনিটে হোনাস গুতিয়েরেজের গোলে পিছিয়ে পড়লেও ৫৫ ও ৬১ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও হুয়ান মাতার গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু ৬৮ ও ৯০ মিনিটে মুসা সিসোকোর দুই গোল মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেয় স্বাগতিকদের।
আর্সেনাল অবশ্য জিতেছে। লুকাস পোডলস্কির লক্ষ্যভেদে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তারা ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।
২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান ইউ। হেরে গেলেও ৪৬ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানেই। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের ৪১ পয়েন্ট।
