আফ্রিকায় শেষ চারে ওঠার লড়াই
২৯তম আফ্রিকান নেশন্স কাপের প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল শনিবার।
পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঘানা ও ‘এ’ গ্রুপ রানার্সআপ কেপ ভার্দে। ডারবানের বোজেস মাভিদা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপ রানার্সআপ মালির প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এবারের আফ্রিকান নেশন্স কাপের অন্যতম চমক কেপ ভার্দে। ঘানার কোচ ওয়েসি আপিয়াহও তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে মেনে নিচ্ছেন। তিনি বলেন, “কেপ ভার্দে শক্তিশালী দল। তবে আমি বিশ্বাস করি, আমরা তাদের হারাতে পারব। যদিও তা সহজ হবে না।”
