হকি ফেডারেশনের ৪০ বছর পুর্তি শুরু
বাংলাদেশ হকি ফেডারেশনের ৪০ বছর পুর্তি শুক্রবার কেক কেটে উদ্বোধন করেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি (এফআইএইচ) লিয়ান্দ্রো নেগ্রে।
এফআইএইচ প্রধানের কাছে হকি ফেডারেশনের অনেক প্রত্যাশা। নেগ্রেও বাংলাদেশের হকির উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন।
শক্তিশালী দলগুলোকে নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই সম্ভব। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানকে এখানে প্রীতি ম্যাচ খেলার অনুরোধ জানাচ্ছি আমি।”
জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে ঢাকায় এসেছেন বেলজিয়ান কোচ মিশেল কিনানও।
শুক্রবার খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শেষে তিনি বলেন, “ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তাদের স্কিল, স্টিকওয়ার্ক, টেকনিক বেশ ভালো। তবে তাদের ফিটনেসের ওপরে জোর দিতে হবে। তাদের ভালো খেলার সামর্থ্য নিয়ে আমি নিশ্চিত। ভালো খেলার আগ্রহও আছে বাংলাদেশের খেলোয়াড়দের।”
