২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে চার স্পিনার

ভারতের বেশিরভাগ পিচ স্পিন সহায়ক। তাই আসন্ন ভারত সফরের জন্য ঘোষিত দলে চার জন স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

তারা হলেন নাথান লিয়ন, জাভিয়ের ডোহার্টি, স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। এদের মধ্যে ৭টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা ম্যাক্সওয়েলের এখনো টেস্ট অভিষেক হয়নি।

টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা মোইজেস হেনরিক্সও।

এবারের ভারত সফরে চারটি টেস্ট খেললেও কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলবে না অস্ট্রেলিয়া।

চেন্নাইয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

হায়দরাবাদে ২ মার্চ থেকে দ্বিতীয়, মোহালিতে ১৪ মার্চ থেকে তৃতীয় এবং দিল্লিতে ২২ মার্চ থেকে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিল হিউজ, ম্যাথু ওয়েড, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, মিচেল জনসন, জ্যাকসন বার্ড, জাভিয়ের ডোহার্টি, মোইজেস হেনরিক্স, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ ও পিটার সিডল।