২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হকি দলের বেলজিয়ান কোচ

বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জাতীয় হকি দলের বেলজিয়ান কোচ মিশেল কিনান। আপাতত ১০ দিন ঢাকায় থাকবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

আগামী ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে খেলতে যাবে বাংলাদেশ। এই প্রতিযোগিতার জন্য দলকে প্রস্তুত করতেই কিনানের ঢাকায় আগমন।

যদিও এত অল্প সময় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তারপরও আশায় বুক বাঁধছেন কিনান। এ প্রসঙ্গে তিনি বলেন, “যথেষ্ট সময় না পেলেও আমি চেষ্টা করবো বাংলাদেশের খেলোয়াড়দের ভালো কিছু দেয়ার। তারা যেন দিল্লিতে গিয়ে ভালো খেলতে পারে।”

“ইন্টারনেটে দেখেছি, এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব হকি লিগের প্রথম পর্বেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। দেখি তাদের কীভাবে সহযোগিতা করা যায়,” যোগ করেন কিনান।

কিনানের সঙ্গে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রেও।

হকি ফেডারেশনের কর্মকর্তারা তার কাছে ৫টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হল কম দামে দুটি অ্যাস্ট্রো টার্ফ, বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ দেয়া, অলিম্পিক সলিডারিটি কোর্স থেকে ফান্ড পাওয়া, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপন এবং দীর্ঘ মেয়াদে একজন বিদেশি কোচ।

প্রথম তিনটি দাবির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেগ্রে। বাকি দুটির বিষয়ে তিনি কিছু বলেননি।