বার্সেলোনাকে ঢাকায় আনার উদ্যোগ
বার্সেলোনাকে ঢাকায় আনার জন্য স্পন্সর খোঁজা শুরু করে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথাও বলেছেন তিনি।
সালাউদ্দিন জানিয়েছেন, “বার্সেলোনাকে নিয়ে আসতে কমপক্ষে ৫০ কোটি টাকা খরচ হবে। শুধু বার্সেলোনাকেই দিতে হবে ৩৫ কোটি টাকা। তাদের প্রতিপক্ষ হিসেবে একটি ভালো মানের দল আনতে হবে। ঐ দলকেও বড় অঙ্কের টাকা দিতে হবে।”
২০১১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের স্পন্সর ছিল বেক্সিমকো। এবারো স্পন্সর হওয়ার জন্য তাদের প্রস্তাব দিয়েছে বাফুফে। তবে তারা এখনো এ ব্যাপারে সাড়া দেয়নি।
বাফুফে সভাপতি অবশ্য তাতে দমে যাননি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, স্পন্সর পাওয়া গেলেই বার্সেলোনাকে ঢাকায় আনার উদ্যোগ নেয়া হবে।
গত মঙ্গলবার একটি এজেন্টের মাধ্যমে বাফুফে সভাপতিকে বার্সেলোনা জানায়, তারা ঢাকায় আসতে আগ্রহী। সালাউদ্দিন অবশ্য তখন ‘হ্যাঁ’-‘না’ কিছুই বলেননি। শুধু বলেছিলেন, “আমরা ভেবে দেখবো কী করা যায়।
