২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে টোগো

আফ্রিকান নেশন্স কাপে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে টোগো। তিউনিশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শেষ আট নিশ্চিত হয়ে গেছে তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার রাতে ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে আলজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আগেই কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া আইভরি কোস্ট।

সাত পয়েন্ট নিয়ে দিদিয়ের দ্রগবার দেশ আইভরি কোস্ট এই গ্রুপের সেরা দল। দ্বিতীয় হওয়া টোগোর পয়েন্ট চার।

তিউনিশিয়ারও চার পয়েন্ট, তবে গোল গড়ে পিছিয়ে থাকায় তাদের বিদায় নিতে হয়েছে। আলজেরিয়ার মাত্র এক পয়েন্ট।

রোববার কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপ রানার্সআপ নাইজেরিয়া। সেদিনই শেষ কোয়ার্টার ফাইনালে টোগো খেলবে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন বার্কিনা ফাসোর বিপক্ষে।