২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফআইএইচ সভাপতির কাছে হকি ফেডারেশনের অনেক দাবি

বাংলাদেশ হকি ফেডারেশন আগামী শনিবার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে ঢাকায় আসছেন। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

লিয়ান্দ্রো নেগ্রের আগমন হকি ফেডারেশন কাজে লাগাতে চয়। বাংলাদেশের হকির উন্নয়নের জন্য তার কাছে সহায়তা চাওয়া হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টার্ফ এবং ফ্লাইডলাইট স্থাপনের জন্য অর্থ সাহায্য চেয়ে এফআইএইচ সভাপতির কাছে আবেদন জানাবে হকি ফেডারেশন।

জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে একজন বিদেশি কোচ দেয়ার অনুরোধও জানানো হবে তার কাছে।

৪০ বছর পূর্তির আয়োজনে সাবেক কৃতি খেলোয়াড় খাজা ইউসুফ রেজা, বশির আহমেদ, আব্দুস সাদেক, আজিজউল্লাহ হায়দার জামাল ও জুম্মন লুসাই এবং কোচ নুরুল ইসলাম নান্না (মরণোত্তর), প্রতাপ শংকর হাজরা, এহতেশাম সুলতান ও আব্দুর রাজ্জাককে সম্মাননা দেয়া হবে।

আম্পায়ার শেখ নুরুল ইসলাম (মরণোত্তর) এবং সাংবাদিক আব্দুল হামিদ (মরণোত্তর) ও মোহাম্মদ কামরুজ্জামানকেও সম্মাননা দেবে হকি ফেডারেশন।

এদিকে বিশ্ব্ হকি লিগের দ্বিতীয় পর্বের সূচি ঠিক হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চীন, ২১ ফেব্রুয়ারি ওমান, ২৩ ফেব্রুয়ারি ফিজি ও ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে।

১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে এই প্রতিযোগিতা।