২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির হোঁচট

টানা চার ম্যাচ জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট নষ্ট করেছে ম্যানচেস্টার সিটি। কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

হোঁচট খেলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যান সিটি। ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে। ম্যান ইউর সমান ২৩ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

ইপিএলের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। এছাড়া স্টোক সিটি-উইগান অ্যাথলেটিক ২-২ গোলে এবং সান্ডারল্যান্ড-সোয়ানসি সিটি গোলশূন্য ড্র করেছে।