২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন জাম্বিয়ার বিদায়

আফ্রিকাপ নেশন্স কাপ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জাম্বিয়া। বার্কিনা ফাসোর সঙ্গে গোলশূন্য ড্র করায় প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্কিনা ফাসো ও ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়া নাইজেরিয়া।

দু দলেরই সংগ্রহ ৫ পয়েন্ট করে হলেও গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বার্কিনা ফাসো। দু দলের মুখোমুখি লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল।

জাম্বিয়া ও ইথিওপিয়ার পয়েন্ট যথাক্রমে ৩ ও ১।

আফ্রিকান নেশন্স কাপে দুই দশক পর কোনো চ্যাম্পিয়ন দল প্রথম রাউন্ড থেকেই বাদ পড়লো। সর্বশেষ ১৯৯২ সালে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আগের বারেরর চ্যাম্পিয়ন আলজেরিয়া।

৩ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়া খেলবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে। সেদিনই বার্কিনা ফাসোর প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্স আপ দল।