২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি কোচ আসছেন বৃহস্পতিবার

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সহায়তায় জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিতে বৃহস্পতিবার ঢাকায় আসছেন বেলজিয়ামের মাইকেল কিনান।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নতুন কোচের প্রথম লক্ষ্য হবে বিশ্ব হকি সিরিজের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, এফআইএইচ কোচিংয়ে ‘এ’ গ্রেড সার্টিফিকেটধারী কিনান ৭-৮ দিন জাতীয় দলকে অনুশীলন করাবেন। তিনি দেশে ফিরে যাবেন বিশ্ব হকি সিরিজের আগেই, ৮ ফেব্রুয়ারি।

কিনানের বেশিরভাগ খরচ বহন করবে এফআইএইচ। বাংলাদেশকে শুধু তার আবাসিক ও অন্যান্য খরচ দিতে হবে।

৮ ফেব্রুয়ারি দেশে ফিরে গেলেও এ বছর স্বল্প মেয়াদে আরো পাঁচবার জাতীয় দলকে কোচিং করানোর কথা কিনানের।