২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের নতুন লক্ষ্য

অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিনটি শিরোপা জিতে ইতিহাস গড়েছেন। এখন নোভাক জোকোভিচের লক্ষ্য টেনিসের চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টই জিতে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

জোকোভিচের ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপার মধ্যে চারটিই অস্ট্রেলিয়ান ওপেনে (২০০৮, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে)। এক বার করে জিতেছেন উইম্বলডন (২০১১) ও ইউএস ওপেন (২০১১)। বাকি শুধু ফ্রেঞ্চ ওপেন।

লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসী টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা তিন বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়া জোকোভিচ। তিনি বলেন, “এবারের ফ্রেঞ্চ ওপেনে আমি নিজের সর্বস্ব উজাড় করে দিতে চাই। গত বছর আমি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলাম এবং নাদালের বিপক্ষে অসাধারণ একটা ম্যাচও খেলেছিলাম। কিন্তু ঐ কোর্টে (রোলাঁ গারোর লাল কোর্টে) সব সময়ই সে (নাদাল) ফেভারিট।”

“তবে আমার দৃঢ় বিশ্বাস, এভাবে খেলা চালিয়ে যেতে পারলে এবং সুস্থ থাকলে ফ্রেঞ্চ ওপেন আমি জিততে পারবোই,” যোগ করেন জোকোভিচ।