অ্যাথলেটিক্স ফেডারেশনে নির্বাচন
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন হয়েছে সোমবার। একক প্যানেল মনোনয়নপত্র জমা দেয়ায় শীর্ষ পদগুলোতে নির্বাচনের প্রয়োজন পড়েনি। সোমবার শুধু সদস্য পদে নির্বাচন হয়েছে।
১৬টি সদস্য পদে লড়াই করেন ২২ জন প্রার্থী।
নির্বাচিত সদস্যরা হলেন লুৎফর রহমান বাবু (৭৯ ভোট), আবদুর রকিব মন্টু (৭৮), আবু সুফিয়ান (৭৬), আকতারুজ্জামান মৃধা পলাশ (৭৫), ফারুকুল ইসলাম (৭০), মোশারফ হোসেন মিলন (৭০), জামাল হোসেন (৬৯), কোচ কিতাব আলী (৬৬), ফরিদ খান চৌধুরী (৬৫), ইকবাল হোসেন (৬৩), ওহাব খান (৬২), নিবাস হালদার (৬২), আবুল কালাম (৫৯), এস এম সাদাত সোহেল (৫৯), শামসুদ্দোহা মামুন (৫৯) ও রফিক উল্যা আখতার মিলন (৫৯)।
সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম চেঙ্গিস, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে শাহ আলম, চারটি সহ-সভাপতি পদে মোকছেদুর রহমান হিমু, মেজবাহুর রহমান, অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও মনজুর মোরশেদ, দুটি যুগ্ম-সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ও মিলজার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।
