মোহামেডানে স্বস্তি
বকেয়া বেতনের দাবিতে দুদিন বর্জনের পর অনুশীলনে ফিরেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবলাররা।
সোমবার বিকেলে কোচ সাইফুল বারী টিটুর অধীনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ঘন্টা অনুশীলন করেন তারা।
অবশ্য শর্ত সাপেক্ষে অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া বেতন-ভাতা না দেয়া হলে আবার অন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচ নিয়ে শঙ্কিত টিটু। তিনি বলেন, “দুদিন অনুশীলন না করার নেতিবাচক প্রভাব এই ম্যাচে পড়তে পারে। তবে খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে মাঠে নামলে ফলাফল আমাদের অনুকূলে আসতেও পারে।
