বিশ্বকাপ কাবাডির জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। দলে ডাক পাওয়া ১৫ খেলোয়াড় কোচ আব্দুল জলিলের কাছে রিপোর্ট করেছেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Jan 2013, 06:50 PM
Updated :
23 Aug 2022, 10:06 AM
ভারতের উড়িষ্যায় আগামী ২৭ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ কাবাডি।
প্রতিযোগিতায় বাংলাদশের লক্ষ্য রানার্সআপ হওয়া। দলের জ্যেষ্ঠ খেলোয়াড় জিয়াউর রহমান বলেন, “ভারতের সঙ্গে পেরে ওঠা কঠিন। তাই চ্যাম্পিয়ন হওয়ার আশা না করাই ভালো। রানার্সআপ হওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, “বিশ্বকাপে ভাল করতে হলে খেলোয়াড়দের অনেক পরিশ্রম করতে হবে। তাদের বেশ আগে থেকেই অনুশীলনের সুযোগ করে দিয়েছি আমরা। আশা করছি তারা খারাপ করবে না।”
বাংলাদেশ দল: জিয়াউর রহমান (অধিনায়ক), আল মামুন, মোশাররফ হোসেন, মাকতুন হক, টিপু সুলতান, রোকনুজ্জামান, আবু ছালেহ মুসা, ওমর ফারুক, কামাল হোসেন, মোহাম্মদ মোহসীন, আদ্দু জামান, বজলুর রশীদ, ফিরোজ জামান, মিজানুর রহমান ও জায়েদ হোসেন।