২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের শিকার চেলসি

ইংল্যান্ডের ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চেলসি। সোয়ানসি সিটির মাঠে ফিরতি লেগ গোলশূন্য ড্র করায় বিদায় নিশ্চিত হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jan 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

চেলসির মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগ ২-০ গোলে জিতেছিল সোয়ানসি সিটি।

আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্র্যাডফোর্ড। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ব্র্যাডফোর্ড ৪-৩ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠে ১৮ মিনিটে পিছিয়ে পড়লেও ৪ মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান লুকাস পোডলস্কি।

দ্বিতীয়ার্ধে অলিভিয়ার জিরুদের দুটো এবং থিও ওয়ালকট ও সান্তি কাজোর্লার একটি করে গোল সহজ জয় এনে দেয় আর্সেন ওয়েঙ্গারের দলকে।

২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান ষষ্ঠ। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৬। ৫১ ও ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি ও চেলসি।