২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন রোনালদিনিয়ো

প্রায় এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন রোনালদিনিয়ো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jan 2013, 03:33 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

আগামী ৬ ফেব্রুয়ারি লন্ডনের সুবিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের দলে ডাক পেয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনিয়ো।

গত ফেব্রুয়ারিতে বসনিয়ার বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০০৪ ও ২০০৫ সালে টানা দুই বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী রোনালদিনিয়ো।

গত নভেম্বরে লুই ফেলিপে স্কলারি আবার কোচের দায়িত্ব নেয়ার পর এটাই হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম ম্যাচ। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক প্রথমেই রোনালদিনিয়োর পাশাপাশি ফিরিয়ে এনেছেন গোলরক্ষক জুলিও সিজারকে। তবে বাদ পড়েছেন কাকা।

ব্রাজিল-ইংল্যান্ড লড়াইয়ের আগের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি এক প্রীতি ম্যাচে স্বাগতিক সুইডেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়াও। দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে তেমন কোনো চমক নেই।

ব্রাজিল দল: জুলিও সিজার, ডিয়েগো আলভেস, দানিয়েল আলভেস, আদ্রিয়ানো, ডেভিড লুইজ, দান্তে, লিয়ান্দ্রো কাস্তান, মিরান্দা, ফিলিপ লুই, রামিরেস, আরোওকা, পলিনিয়ো, হার্নানেস, অস্কার, হাল্ক, নেইমার, রোনালদিনিয়ো, লুকাস, ফ্রেড ও লুই ফ্যাবিয়ানো।

আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, ক্রিস্টিয়ান আলভারেজ, হুগো ক্যাম্পেগনারো, ফেদেরিকো ফার্নান্দেজ, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, পাবলো জাবালেতা, এজেকুইয়েল গ্যারে, ক্রিস্টিয়ান আনসালদি, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গ্যাগো, এভার বানেগা, এনজো পেরেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অগাস্তো ফার্নান্দেজ, ফ্যাবিয়ান রিনওদো, ওয়াল্টার মনটিলো, সার্জিও অ্যাগুয়েরো, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, ফ্রাঙ্কো দি সান্তো, নিকোলাস গাইতান ও এজেকুইয়েল লাভেজ্জি।