২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী দলবদলে ৯ জনের নিবন্ধন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে বুধবার ছিল শেষ দিন। এবারের দলবদলে চারটি ক্লাব ৯ জনকে নিবন্ধন করিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:27 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শেখ রাসেল ক্রীড়া চক্র নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানকে আবার দলে নিয়েছে। বুকোলা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়েও খেলেছিলেন।

মোহামেডান নিবন্ধন করিয়েছে তিন জনকে। তিন জনই নাইজেরীয়। তারা হলেন দাউদা কাজেম ওলালেকান, এজিকে ফ্রান্সিস ও ওয়াদাকুন লাবেদু।

এছাড়া ফেনী সকার ক্লাব চার জন ও আরামবাগ ক্রীড়া একজন নতুন বিদেশি ফুটবলার নিবন্ধন করিয়েছে।