সিলেট রয়্যালসের টানা তৃতীয় জয়
টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পাশে দাঁড়িয়েছে সিলেট। গত আসরের সেমিফাইনালিস্ট খুলনার এটি টানা তৃতীয় হার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে খুলনা। জবাবে ১৬ ওভার ২ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভর ২ বলে পল স্টারলিংয়ের সঙ্গে হ্যামিল্টন মাসাকাদজার ৭৮ রানের জুটিই সিলেটের সহজ জয়ের ভিত গড়ে দেয়। নাবিল সামাদের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৮ রান করে স্টারলিং।
এরপর মমিনুল হক (১৪) ও মাকাদজা (৫২) দ্রুত বিদায় নিলেও ততক্ষণে জয় সিলেটের নাগালে। মাসাকাদজার ৩০ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
অধিনায়ক মুশফিকুর রহিম ও এল্টন চিগুম্বুরা বাকি কাজটুকু সহজেই সারেন। মুশফিক ১৯ ও চিগুম্বুরা ৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৩ রানেই অধিনায়ক শাহরিয়ার নাফীসের বিদায়ে খুলনার শুরুটা ভালো হয়নি।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান লু ভিনসেন্টের ২০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ২৯ রানের পরও ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় খুলনা।
এরপর ড্যানিয়েল হ্যারিস ১৫ রানের ছোট্ট একটা ইনিংস খেললেও খুলনাকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রিকি ওয়েসেলসের। ৪৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।
বিপিএলের তৃতীয় ভেন্যুতে স্থানীয় দলের প্রথম খেলায়ও গ্যালারি ছিল প্রায় ফাঁকা।
