২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দল ঘোষণা

বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের জন্য জাতীয় দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে হকি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

১৮ সদস্যের এই দলে ফিরেছেন দুই স্ট্রাইকার সারোয়ার হোসেন ও মইনুল ইসলাম এবং ডিফেন্ডার খোরশেদুর রহমান। দলে একমাত্র নবাগত সেনাবাহিনীর ডিফেন্ডার রোকনুজ্জামান সোহাগ। বাকিরা জাতীয় দলের নিয়মিত সদস্য।

আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব।

বাংলাদেশ দল: জাহিদ হোসেন (অধিনায়ক), ইমরান হাসান (সহ-অধিনায়ক), অসীম গোপ, মামুনুর রহমান, মশিউর রহমান, তাপস বর্মণ, আসাদুজ্জামান চন্দন, খোরশেদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান রানা, শেখ মোহাম্মদ নান্নু, সারোয়ার হোসেন, আব্দুল মালেক, রাসেল মাহমুদ, কৃষ্ণ কুমার, পুস্কর খীসা মিমো, মইনুল ইসলাম ও হাসান জুবায়ের।