২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বশীর আহমেদ গুরুতর অসুস্থ

১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বশীর আহমেদ প্রথম বাঙালি হিসেবে পাকিস্তান জাতীয় হকি দলে খেলেছিলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বশীর আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে। হৃদযন্ত্রের সমস্যার কারণে বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার তার শরীরে বাইপাস অস্ত্রোপচার করা হয়। তবে সোমবারও তার জ্ঞান ফেরেনি। এই সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব প্রথম বাঙালি হিসেবে পাকিস্তান জাতীয় হকি দলে খেলেছিলেন। ফুটবলার, ক্রিকেটার ও অ্যাথলেট হিসেবেও তার অনেক কীর্তি। ১৯৮০ সালে হকিতে জাতীয় ক্রীড়া পুরস্কার পান বশীর আহমেদ। ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব এবং সোনালী অতীত ক্লাবের সভাপতিও ।