২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবলে বাংলাদেশের সাফল্য

দক্ষিণ এশীয় বাস্কেটবলে সবগুলো ম্যাচ জিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

দক্ষিণ এশীয় বাস্কেটবলে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে প্রতিযোগিতার শেষ ম্যাচে মালদ্বীপকে ৬৯-৫৪ পয়েন্টে হারানোয় শিরোপা নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলের।

চার ম্যাচের সবগুলোতে জয় পাওয়া বাংলাদেশের সংগ্রহ ৮ পয়েন্ট। সোমবারের অন্য ম্যাচে ভুটানকে ৭৯-৬৩ পয়েন্টে হারানো পাকিস্তান রানার্সআপ হয়েছে।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হয়ে মিথুন সরকার ১৬ এবং মিথুন বিশ্বাস ১৩ পয়েন্ট স্কোর করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিথুন বিশ্বাস।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থার সভাপতি শেখ সউদ বিন আলী আল-থানি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার স্পন্সর সিটিসেলের কর্মকর্তা তসলিম আহমেদ ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।