অক্টোবরে হতে পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে সাড়া দিয়েছে কুয়েত ও বাহরাইন।
আগামী অক্টোবরে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ছয় থেকে আটটি দেশকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। কুয়েত ও বাহরাইন তার আমন্ত্রণে সাড়াও দিয়েছে।
