২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির জয়, ম্যান ইউর ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ২-১ গোলে আর্সেনালকে হারালেও ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি জিতলেও ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি ২-১ গোলে আর্সেনালকে হারিয়েছে। আর ম্যান ইউ ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে।

হোঁচট খেলেও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে ম্যান ইউ। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়র ম্যানচেস্টার সিটি। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। এক ম্যাচ কম খেলে ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪।

স্ট্যামফোর্ড ব্রিজে ষষ্ঠ মিনিটে হুয়ান মাতা ও ষোড়শ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পাের্ডর পেনাল্টি গোলে ২-০তে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। ৫৮ মিনিটে থিও ওয়ালকট ব্যবধান কমালেও মূল্যবান তিনটি পয়েন্ট হাতছাড়া করেনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ীরা।

টটেনহামের মাঠে ২৫ মিনিটে দারুণ ছন্দে থাকা রবিন ফন পার্সির গোলে এগিয়ে যাওয়া ম্যান ইউ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ইনজুরি সময়ে ক্লিন্ট ডেম্পসির গোল হতাশ করে তাদের।