২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-ব্রাদার্স লড়াই অমীমাংসিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম লেগ শেষ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে কোনো রকমে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট দ্বিতীয় স্থানে থেকে প্রথম লেগ শেষ করেছে শেখ জামাল। ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র আছে সবার ওপরে। ব্রাদার্সের মাত্র চার পয়েন্ট।

১৫ মিনিটে ব্রাজিলীয় ফরোয়ার্ড গার্সিয়া অ্যান্ডারসনের ফ্রিকিক শেখ জামালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে এগিয়ে দেয় ব্রাদার্সকে (১-০)।

দীর্ঘ অপেক্ষা শেষে ৮৯ মিনিটে সমতা ফেরায় শেষ জামাল। নাইজেরিয়ার সানডে সিজোবার ক্রস থেকে আরেক নাইজেরীয় কেস্টার আখনের পাস ধরে গোল করেন সোহেল রানা (১-১)

পরের মিনিটেই গিনির মিডফিল্ডার মোহাম্মদ কোন্টের শট ক্রস বারে লেগে ফিরে এসে হতাশ করে শেখ জামালকে।