২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবলে বাংলাদেশের আরেকটি জয়

দক্ষিণ এশীয় বাস্কেটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে স্বাগতিক দল ৮১-৭৪ পয়েন্টে নেপালকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

প্রথমার্ধে বাংলাদেশ ৩৬-৩৭ পয়েন্টে পিছিয়ে ছিল।

বাংলাদেশের পক্ষে মিথুন বিশ্বাস ৩০ ও মিথুন সরকার ২৪ এবং নেপালের পক্ষে বিনোদ ২৪ ও সতীশ ১৪ পয়েন্ট স্কোর করেন।


বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল।

শুক্রবারের প্রথম ম্যাচে পাকিস্তান ৮৮-৬২ পয়েন্টে মালদ্বীপকে হারিয়েছে। বিজয়ী দলের আহমেদ জান ২২ ও মোহাম্মদ আকরাম ১৮ পয়েন্ট স্কোর করেন।