শাপলার টানা দ্বিতীয় শিরোপা
জাতীয় ব্যাডমিন্টনের মহিলা এককে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলার শাপলা আক্তার। শুক্রবার পল্টন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি ২-১ সেটে চট্টগ্রামের সীমাকে হারিয়েছেন।
মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন-রানার্সআপ দুটোই নারায়ণগঞ্জ। এই ইভেন্টের ফাইনালে শাপলা ও জাবেদ হারিয়েছেন সতীর্থ হান্নান ও নাবিলাকে।
মহিলা দ্বৈতের শিরোপাও যেতে পারে নারায়ণগঞ্জের ঘরে। শনিবার অনুষ্ঠেয় ফাইনালে শাপলা-নাবিলা জুটির প্রতিপক্ষ চট্টগ্রামের সীমা-আঁখি জুটি।
শনিবার পুরুষ এককের ফাইনালে লড়বেন বাংলাদেশ রেলওয়ের রইস ও সিলেট জেলার এনাম।
