কাবাডি বিশ্বকাপের জন্য দল ঘোষণা
তৃতীয় বিশ্বকাপ কাবাডির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বিশ্বকাপ কাবাডির জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ২৬ জানুয়ারি থেকে।
বাংলাদেশ দল: জিয়াউর রহমান, আল মামুন, মোশারফ হোসেন, মাফতুন হক, টিপু সুলতান, রোকনুজ্জামান, আবু সালেহ, ওমর ফারুক, কামাল হোসেন, মহসিন মিয়া, আসাদুজ্জামান, বজলুর রশিদ, ফিরোজ্জামান, মিজানুর রহমান ও জায়েদ হোসেন।
